পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলীয় এলাকা থেকে ইয়েমেনগামী একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গিয়ে শিশুসহ অন্তত ১৩৯ জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এই ভয়াবহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটিতে প্রায় ৩০৫ জন অভিবাসী ছিলেন।


