Video

কানাডায় অভিবাসন পরামর্শে অনিয়মের সর্বোচ্চ জরিমানা ১৫ হাজার ডলার | Channel i USA News

Watch on YouTube

কানাডায় ভুয়া ও অনিবন্ধিত অভিবাসন পরামর্শদাতাদের দৌরাত্ম্য এবং ইমিগ্রেশন সংক্রান্ত প্রতারণা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে কানাডা সরকার। নতুন নীতিমালা ও সংশোধিত আইনের আওতায় অনুমোদনহীনভাবে অভিবাসন পরামর্শ প্রদান, মিথ্যা তথ্য দেওয়া বা আবেদনকারীদের সাথে প্রতারণা করার দায়ে সর্বোচ্চ ১৫,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রশাসনিক আর্থিক জরিমানা এবং লাইসেন্স বাতিলের বিধান কার্যকর করা হয়েছে। কলেজ অব ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালট্যান্টস এর তত্ত্বাবধানে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো।