Video

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান | Channel i USA News

Watch on YouTube

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (COP31) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পৌঁছানোর পরপরই আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে তাঁর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু তহবিল, দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।