Video

মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনে ভোটারদের মাঠে নামাতে মাঠপর্যায়ে প্রচার | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য মিশিগানে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা জোরদার করেছে ডেমোক্র্যাটিক পার্টি। সিনেট প্রার্থী ড. আব্দুল এল-সাইয়েদের নেতৃত্বে ডেমোক্র্যাটরা শ্রমিক শ্রেণি, মুসলিম সমাজ এবং তরুণ ভোটারদের সমর্থন সুসংহত করতে দ্বারে দ্বারে যাওয়ার কর্মসূচি ও প্রচারণা ত্বরান্বিত করেছে। ট্রাম্প প্রশাসনের অনমনীয় ইমিগ্রেশন নীতি, আইস -এর অভিযান এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তীব্র সমালোচনা করে অর্থনৈতিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অভিবাসী অধিকার রক্ষাকে নির্বাচনী কৌশলের কেন্দ্রে রেখে ভোটারদের ভোটকেন্দ্রে আনার তৎপরতা চালাচ্ছেন ডেমোক্র্যাটিক নেতারা।