Video

কারিগরি ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের (FAA) ফিলাডেলফিয়া রাডার কন্ট্রোল সেন্টারে মারাত্মক টেলিযোগাযোগ সার্কিটের ত্রুটি এবং তার ঠিক পরেই নিউ জার্সিতে ব্যাকআপ ফাইবার অপটিক কেবল কেটে যাওয়ার ঘটনায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয় ঘটেছে। এই কারিগরি ত্রুটির কারণে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ প্রধান বিমানবন্দরগুলোতে ইনকামিং ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঠিক এমন এক সময়ে এই বিপর্যয় ঘটে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বিশ্বনেতারা নিউ ইয়র্কে জড়ো হচ্ছিলেন। আকাশপথে চলাচলের এই বড় ধরনের বিঘ্ন এবং পুরোনো প্রযুক্তির হযবরল দশা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।