২০২৭ সালের পবিত্র হজ চুক্তিতে বাংলাদেশের কোটা আরও ৫ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জনে উন্নীত করা এবং সৌদি আরবে আটকে থাকা ৩০ লাখ রিয়াল মেডিকেল ফি ফেরত আনার কার্যকর পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ কূটনৈতিক তৎপরতায় এই সাফল্য আসায় হাব নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।


