Video

সাউথ জার্সিতে মনোজ্ঞ সংগীত রজনী! Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে প্রবাসী বাংলা ভাষাভাষীদের সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করতে আয়োজিত হলো এক মনোজ্ঞ সংগীত রজনী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি -র উদ্যোগে আটলান্টিক সিটিসহ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, বিন্দু কনা এবং স্থানীয় প্রবাসীদের পরিবেশনায় মেতে ওঠে আটলান্টিক সিটির স্যান্ডক্যাসল স্টেডিয়াম প্রাঙ্গণ। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, রবীন্দ্র-নজরুল ও আধুনিক লোকসংগীত ছড়িয়ে দিতে এই আয়োজন প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।