Video

তেহরানে ট্রাম্পকে কারাবন্দি দেখিয়ে ‘লাইভ’ বিলবোর্ড ইনস্টলেশন| Channel i USA News

Watch on YouTube

ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত তাজরীশ স্কোয়ারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাবন্দি দেখিয়ে একটি নজিরবিহীন ‘লাইভ’ বিলবোর্ড ইনস্টলেশন উন্মোচন করা হয়েছে। এই বিতর্কিত প্রদর্শনীতে ডোনাল্ড ট্রাম্পের মাস্ক পরিহিত একজন অভিনেতা জ্যান্ত কারাকক্ষের ভেতর বন্দি অবস্থায় হেঁটে বেড়াচ্ছেন এবং সেখানে স্লোগান লেখা রয়েছে— “এই দৃশ্য না দেখা একটি অপরাধ”। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, হামলা এবং পাল্টাপাল্টি হুমকির প্রভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তেহরানজুড়ে শুরু হওয়া আমেরিকা-বিরোধী প্রচারণার অংশ হিসেবে এই প্রতীকী প্রদর্শনীটি তৈরি করা হয়েছে।———————————————————————————–