নিউইয়র্ক সিটিতে বসবাসরত অভিবাসীদের জন্য বড় সুখবর—এখন থেকে সপ্তাহে ৭ দিনই (সোম থেকে রবিবার) চালু থাকবে সিটির বিনামূল্যে অভিবাসন আইনি সহায়তা হটলাইন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি ১৮ নভেম্বর এই সেবা সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন, যার জন্য সিটির ২০২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১.৫ মিলিয়ন (১৫ লাখ) ডলার অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। অভিবাসন মর্যাদা নির্বিশেষে যেকোনো নিউইয়র্কবাসী ১-৮০০-৩৫৪-০৩৬৫ (1-800-354-0365) নম্বরে কল করে অথবা ৩১১ (311)-এ ফোন করে “Immigration Legal” বললেই বিনামূল্যে, নিরাপদ ও গোপনীয় আইনি তথ্য এবং বিশ্বস্ত আইনি সেবা প্রতিষ্ঠানের রেফারেল পাবেন।


