Video

ব্রুকলিনে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের করুণ মৃত্যু| Channel i USA News

Watch on YouTube

নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্কের ৫৮তম স্ট্রিটে এক দুই তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ২০২৬ সালের ৫ নভেম্বর শেষ রাতে ঘটা এই ৩-অ্যালার্ম অগ্নিকাণ্ডে ২৩০ জনেরও বেশি দমকলকর্মী অংশ নেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘটনাস্থল ও ব্রিফিংয়ে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে দ্রুত ও সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। অগ্নিকাণ্ডের পেছনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ভবনের অবৈধ বেসমেন্ট নির্মাণের অভিযোগসহ সার্বিক উদ্ধার অভিযান নিয়ে বিশেষ প্রতিবেদন।