যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তেহরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে যুদ্ধের কৌশল, সামরিক সরঞ্জাম ও ভৌগোলিক পরিধি বদলে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরানের এই কঠোর সামরিক প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


