যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কখন জানা যাবে, তা মূলত ভোটগ্রহণের সময়সূচি, পোস্টাল ও মেল-ইন ব্যালট গণনা এবং মূল প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলোতে কম ব্যবধানের ফলাফলের ওপর নির্ভর করছে। নির্বাচনের দিন রাত থেকে প্রাথমিক ফল আসা শুরু হলেও সিনেট ও হাউসের চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ডাকযোগে আসা ভোট গণনার ওপর ভিত্তি করে সার্বিক ফলাফলের গতিপথ নির্ধারিত হবে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা ও সম্ভাব্য ফলাফল প্রকাশের পূর্ণাঙ্গ সময়রেখা নিয়ে চ্যানেল আই ইউএসএ-এর বিশেষ বিশ্লেষণ।


