সৌদি আরবের রাজধানী রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা লক্ষ্য করে আবারও একাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে দেশটির সামরিক যৌথ জোট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মাঝআকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে রিয়াদ।


