মা ও নবজাতকের মৃত্যুহার কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবার কেন্দ্রে পেশাদার ধাত্রীদের (মিডওয়াইফ) রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘে একটি উচ্চপর্যায়ের স্বাস্থ্য বৈঠকে তিনি জানান, বাংলাদেশ ২৫ হাজার পেশাদার ধাত্রী নিয়োগের কাজ শুরু করেছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রতিরোধমূলক সেবার দিকে নতুন করে সাজানো হচ্ছে। তিনি বলেন, এই মডেলে ধাত্রীরা মাতৃস্বাস্থ্যসেবার যাত্রাপথের কেন্দ্রে থাকবেন। ডা. জুবাইদা রহমান জানিয়েছেন, সরকার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


