কাতারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


