মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়াত বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টেইনের মামলার অখণ্ডতা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতে পাস হওয়া আইন বাস্তবায়নের পরও জাস্টিস ডিপার্টমেন্টের অনলাইন আর্কাইভ থেকে গুরুত্বপূর্ণ নথি ও শত শত ইমেইল উধাও হওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নথির পৃষ্ঠা নম্বর ও ব্যাচ ট্র্যাকিং বিশ্লেষণ করে দেখা যায়, প্রকাশের প্রক্রিয়ায় হাজার হাজার পাতার যোগাযোগ নথি ও বেশ কিছু ক্লাসিফাইড মেটেরিয়াল সরিয়ে নেওয়া হয়েছে।


