Video

দুবাইয়ে ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ’-এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু | Channel i USA News

Watch on YouTube

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী সুনামগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ ও নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রবাসে অবস্থানরত সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবাসীদের পারস্পরিক সামাজিক সহযোগিতা, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং নিজ এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও শিক্ষা-কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে এ সংগঠনের পথচলা। নতুন কমিটির পরিচিতি সভা, দেশ ও প্রবাসীদের কল্যাণে গৃহীত বিশেষ পরিকল্পনা এবং প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত আত্মপ্রকাশ পর্বের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।