Video

ইয়েমেনে সৌদি জোটের পাল্টা বিমান হামলা | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় হুতিদের ব্যর্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর জবাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক স্থাপনা ও ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট। এই পাল্টা বিমান হামলায় হুতিদের একাধিক অস্ত্রাগার, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসসহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, হুতি বিদ্রোহীরা আবারো সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমা লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করলে সৌদির প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ধ্বংস করার দাবি করেছে রিয়াদ। পবিত্র স্থানসমূহের ওপর হুতিদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সৌদির কঠোর পাল্টা সামরিক প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্র বৃদ্ধি নিয়ে বিশেষ প্রতিবেদন।