Video

কুয়েত বিমানবন্দরে মাদকসহ বাংলাদেশি আটক

Watch on YouTube

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫ এ তল্লাশি চালিয়ে প্রায় পৌনে পাঁচ কেজি গাঁজা, ক্রিস্টাল মেথ (আইস) এবং ৬ হাজারের বেশি ইয়াকটাসি বড়িসহ এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে আসা ওই যাত্রীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁর লাগেজ তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিমানবন্দর ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কুয়েত সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এই বড় ধরনের আটকের ঘটনাটি প্রবাসী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কুয়েত বিমানবন্দরে প্রবাসীর মাদকসহ আটকের এই চাঞ্চল্যকর খবর নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।