মার্কিন রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। নিজের আগের সিদ্ধান্ত ও নীতির ভুল স্বীকার করে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া এবং দেশের বর্তমান অর্থনৈতিক চাপ ও কর্মসংস্থান পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে ট্রাম্প স্বীকার করেন যে, কঠোর অভিবাসননীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিছু দ্রুত গৃহীত পদক্ষেপ মার্কিন অর্থনীতিতে সাময়িক মন্দা ও পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। একই সাথে মধ্যবিত্তের স্বস্তি নিশ্চিত করতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর হ্রাস এবং দক্ষ অভিবাসীদের জন্য নিয়মনীতি শিথিল করার নতুন বার্তা দিয়েছেন তিনি।


