Video

এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ইউরোপের ঘড়ির কাঁটা! আজ রাতেই নতুন সময় | Channel i USA News

Watch on YouTube

ইউরোপ মহাদেশজুড়ে ডেইলটাই সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময় ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে শীতকালীন সময়ে ফিরে এসেছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো। নিয়ম অনুযায়ী অক্টোবর মাসের শেষ রবিবারে ইউরোপের ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পেছনে সামঞ্জস্য করা হয়। এর ফলে ইউরোপে ১ ঘণ্টা অতিরিক্ত সময়ের সুবিধা পাবেন সাধারণ মানুষ ও বিমান-রেলযাত্রীরা। ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে আন্তর্জাতিক শেয়ারবাজার, এভিয়েশন সময়সূচি, মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ান অঞ্চলগুলোর সাথে লন্ডনে আন্তর্জাতিক ফ্লাইট ও ব্যাংকিং লেনদেনের সময়ে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে।