Video

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার মনোনীত হলেন ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস। বুধবার (১৮ নভেম্বর) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক ককাসের রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৬২ ভোটের মধ্যে ২৫১টি ভোট পেয়ে নিরঙ্কুশভাবে মনোনীত হন বর্তমান সংখ্যালঘু নেতা জেফ্রিস। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। আগামী ৩ জানুয়ারি ২০২৭ নতুন কংগ্রেসের অধিবেশনে পূর্ণাঙ্গ হাউস ভোটে নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রিকান-আমেরিকান হাউস স্পিকার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দুই বছরের শাসনামলে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ।