Video

দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের সুযোগ রেখে সুইডেনের সংবিধান সংশোধন | Channel i USA News

Watch on YouTube

অভিবাসন ও জাতীয় নিরাপত্তা নীতিতে বড় ধরনের কঠোরতা এনেছে ইউরোপের দেশ সুইডেন। দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের সুইডিশ নাগরিকত্ব বাতিলের সুযোগ রেখে দেশটির সংবিধানে ঐতিহাসিক সংশোধনী আনা হয়েছে। গুরুতর অপরাধ, জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব অর্জনের মতো ক্ষেত্রে এখন থেকে সুইডেন সরকার দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব প্রত্যাহার করতে পারবে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে রাষ্ট্রহীন করা হবে না বলে শর্ত রাখা হয়েছে।