ভারতে দেওয়ালি উৎসবের রাতে বিধিনিষেধ উপেক্ষা করে দেদারসে আতশবাজি ও ফটকা ফোটানোর ফলে চরম বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। সোমবার সকাল থেকে দিল্লির বাতাসের গুণমান সূচক ‘গম্ভীর’ ও ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে পৌঁছেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ মাত্রার চেয়ে বহুগুণ বেশি। ইন্ডিয়া গেট সহ পুরো শহরজুড়ে কুয়াশা ও বিষাক্ত স্মোগের আস্তরণ জমে দেখা দিয়েছে তীব্র শ্বাসকষ্ট ও স্বাস্থ্যঝুঁকি। দীপাবলির বাজির ধোঁয়া, যানবাহনের নির্গমন ও সংলগ্ন রাজ্যগুলোতে খড় পোড়ানোর প্রভাবে দিল্লিতে ঘনীভূত এই পরিবেশগত বিপর্যয় নিয়ে বিশেষ প্রতিবেদন।


