ইউরোপের দেশ ইতালিতে প্রবীণ কল্যাণ ও স্বাস্থ্যে অনন্য ভূমিকা রাখা কেয়ার হোম বা প্রবীণ নিবাস ‘কন্টারিনি রেসিডেন্স’ -এর প্রতিষ্ঠা ও সফল সেবার ২০ বছর পূর্তি (২০তম বার্ষিকী) উদযাপিত হয়েছে। ২০ বছর ধরে প্রবীণদের স্বাস্থ্যসেবা, আবাসন, বিনোদন এবং মানবিক যত্ন প্রদানে প্রতিষ্ঠানটি তাদের সাফল্যের পথচলা উদযাপন করে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ইতালি প্রবাসী সামাজিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। ইতালির প্রবীণ সেবা ব্যবস্থা, প্রবাসীদের ভূমিকা এবং সামাজিক সংহতিতে এই ধরনের কেয়ার হোমের গুরুত্ব নিয়ে বিশেষ প্রতিবেদন।


