Video

নর্থ হলিউডে মেট্রো স্টেশনের বাইরে মিনিভ্যান দুর্ঘটনায় নিহত ৩ | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড মেট্রো স্টেশনের বাইরে ফুটপাতে একটি মিনিভ্যান উঠে গেলে ভয়াবহ দুর্ঘটনায় তিনজন নারী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম সময়ে স্ট্রিট ভেন্ডর ও পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে ৬১ বছর বয়সী চালক ইগোর দেমিয়ানেঙ্কোকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। লস অ্যাঞ্জেলেসের এই মর্মান্তিক দুর্ঘটনা ও তদন্তের সর্বশেষ পরিস্থিতি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।