Video

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয় | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টিকে চরমভাবে পরাজিত করে প্রতিনিধি পরিষদ ও সেনেট—মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাট পার্টি। টেক্সাস, ওহাইও, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও মেইনের মতো রিপাবলিকান দুর্গে ঐতিহাসিক জয়ের মাধ্যমে ডেমোক্র্যাটরা সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও ২৫০টিরও বেশি আসন জয়ের পথে এগিয়ে থেকে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। মূল্যস্ফীতি, জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন ভোটারদের এই অভূতপূর্ব রায় ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরের এজেন্ডাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলল।