Video

মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের দামামা| Channel i USA News

Watch on YouTube

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছে দিয়ে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পঞ্চম নৌবহর’ -এর ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ-শক্তির প্রধান কেন্দ্রস্থলে এই সরাসরি আঘাতের ঘটনায় গোটা বিশ্বে চরম উদ্বেগ ও যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার পরপরই পেন্টাগন ও হোয়াইট হাউসে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে এবং পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।