Video

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন! বাড়ছে ব্যাংক ব্যালেন্স ও কঠোর নিয়ম | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাজ্যে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আর্থিক যোগ্যতা বা ‘মেইনটেন্যান্স ফান্ড’ বৃদ্ধির নতুন নির্দেশনা জারি করেছে ইউকে হোম অফিস। আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী লন্ডনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে ১,৫৭০ পাউন্ড (সর্বোচ্চ ৯ মাসের জন্য ১৪,১৩০ পাউন্ড) এবং লন্ডনের বাইরে প্রতি মাসে ১,২০৩ পাউন্ড (সর্বোচ্চ ১০,৮২৭ পাউন্ড) ব্যাংক অ্যাকাউন্টে দেখানোর বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।