ব্যবসায়িক বুদ্ধিমত্তা, নারী ক্ষমতায়ন ও গণমাধ্যম ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেছেনবিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা এবং চ্যানেল আই-এর জেনারেল ম্যানেজার (জিএম) ও কমিউনিটি ব্যক্তিত্ব মহিউদ্দিন খান মঈন। যুক্তরাষ্ট্রে আয়োজিত এক বর্ণাঢ্য আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশি গুণীজনদের উপস্থিতিতে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, প্রবাসী সংস্কৃতি চর্চা ও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ ও বাংলা গণমাধ্যমের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে তাদের বিশেষ অবদানকে এই অনুষ্ঠানে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।


