কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই (OpenAI)-এর কার্যালয়ে গোপন অডিও রেকর্ডিং ডিভাইস বসিয়ে সংবেদনশীল প্রযুক্তি ও বৈঠকের তথ্য চুরির মারাত্মক অভিযোগে ৩৫ বছর বয়সী সৌদি প্রকৌশলী আব্দুর রহমান আলফোজানকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের দেওয়া অভিযোগ অনুযায়ী, কনফারেন্স রুমের টিভির পেছনে ইউএসবি পোর্টে ওই ডিভাইসটি লুকানো অবস্থায় পাওয়া যায়।


