যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রাণের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব বাফেলো’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বাঙালি সংস্কৃতি রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে দেশের ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বাফেলোর প্রবাসী বাংলাদেশিদের এই আনন্দঘন অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


