মার্কিন পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রেক্ষাপটে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক অস্ত্র ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের আভাস দেওয়ার পরপরই আইআরজিসি মুখপাত্র হোসেন মহেবি নতুন এই মারণাস্ত্র উন্মোচনের ঘোষণা দেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ঘিরে নতুন এই সমরাস্ত্র ঘোষণার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক সংঘাত নতুন মোড় নিয়েছে।


