Video

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি:মার্কিন ট্রেজারি সেক্রেটারির

Watch on YouTube

মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিশ্বজুড়ে ইরানের সমস্ত এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হতে চলেছে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশি কোনো বিমানবন্দর বা প্রতিষ্ঠান যদি ইরানি বিমানগুলোকে ল্যান্ডিং সুবিধা, জ্বালানি বা টিকিটিং সেবা দেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর সেকেন্ডারি স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং ডালার সিস্টেম থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিতে ওয়াশিংটনের এই নতুন ও কঠোর কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতি ও বিমান চলাচলের খাতে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। ইরানের বৈশ্বিক এভিয়েশন খাতকে কোণঠাসা করার এই বড় ঘোষণা নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।