সালতানাত অব ওমানের ৫৬তম জাতীয় দিবস ঘিরে দেশটির রাজধানী মাস্কাটসহ বিভিন্ন প্রদেশ ও শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। জাতীয় পতাকার রঙ, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লোকনৃত্য, সংগীত ও নানা বর্ণাঢ্য আয়োজনে সেজে উঠেছে পুরো ওমান। দেশের উন্নতি, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে স্থানীয় নাগরিকদের পাশাপাশি ওমানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও উৎসবের আনন্দে শামিল হয়েছেন।


