Video

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: আউটলুক ও টিমস অচল | Channel i USA News

Watch on YouTube

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কবলে পড়েছে মাইক্রোসফট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই বিভ্রাট শুক্রবারও (১৩ নভেম্বর) অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াসহ অন্তত ৭৪টি দেশের লাখ লাখ ব্যবহারকারী, কর্পোরেট প্রতিষ্ঠান, বিমান সংস্থা ও সরকারি দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশেষ করে মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, মাইক্রোসফট টিমস এবং কোপাইলট সেবা চরমভাবে ব্যাহত হয়। এই বিপর্যয় কোনো সাইবার হামলা বা এআই-সংশ্লিষ্ট নয়, বরং সার্ভারের নেটওয়ার্ক কনফিগারেশন আপডেটের কারিগরি ত্রুটির কারণে ঘটেছে বলে ক্ষমা চেয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে এই বিভ্রাটের প্রভাব ও সেবা পুনরুদ্ধারের সর্বশেষ অবস্থা নিয়ে বিশেষ প্রতিবেদন।