যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সম্ভাব্য সংকট মোকাবিলায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করে ডিজেল আমদানির নতুন পথ উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার নমনীয়তা এবং আন্তর্জাতিক বাজারে রুশ ডিজেল সরবরাহের এই নীতি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় শিবিরের রাজনীতিতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।


