Video

আইওয়ায় মধ্যবর্তী নির্বাচনে প্রধান ইস্যু ‘ক্যান্সার संकट’! চিন্তায় প্রার্থীরা | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সাধারণ অর্থনৈতিক সংকটের পাশাপাশি আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণার প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দ্রুত বাড়তে থাকা ক্যান্সার আক্রান্তের হার ও পানির গুণগত মান। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে আইওয়ায় বর্তমানে ক্যান্সারের হার দ্বিতীয় সর্বোচ্চ এবং সবচেয়ে দ্রুত বাড়ছে। কৃষিনির্ভর এই রাজ্যে সার ও কীটনাশকের নাইট্রেট ক্ষতিকরভাবে ভূগর্ভস্থ পানিতে মিশে যাওয়া এবং গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা ও ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকে প্রধান সংকট হিসেবে তুলে ধরছেন প্রার্থীরা। ডেমোক্রেটিক ক্যান্ডিডেট জশ টুরেক এবং রিপাবলিকান কংগ্রেসওম্যান অ্যাশলি হিনসন-সহ প্রধান প্রার্থীরা ক্যানসার গবেষণা তহবিল বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতের পরিবর্তন নিয়ে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করছেন।