Video

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকাদের মিলনমেলা ও বিশেষ সম্মাননা প্রদান | Channel i USA News

Watch on YouTube

হৃদয়ে বাংলাদেশ চেতনা নিয়ে সাফল্যের সুদীর্ঘ পথচলায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত তারকাদের মিলনমেলায় প্রদান করা হলো বিশেষ সম্মাননা। বাংলাদেশের মিডিয়া, নাটক, চলচ্চিত্র ও সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ-নবীন তারকাদের হাতে এই বিশেষ পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের মহাপরিচালক মহিউদ্দিন খান মইন ও পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদকে সম্মাননা জানানো হয়। সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল তারকা, নির্মাতা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ও পারস্পরিক ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য মহিমায় রূপ নেয়।