Video

দুই পা হারিয়েও হার মানেননি! ৮ মাস পর ড্রোনে আকাশপথে উদ্ধার ইউক্রেনীয় সেনা | Channel i USA News

Watch on YouTube

ইউক্রেন যুদ্ধের খাড়কিভ অঞ্চলের ফ্রন্টলাইনে আত্মত্যাগ ও বেঁচে থাকার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৪৯ বছর বয়সী ইউক্রেনীয় যোদ্ধা কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কো। রুশ ড্রোন হামলায় মারাত্মক আহত হয়ে এবং এক পা নিজে বিচ্ছিন্ন করার পর তীব্র রক্তক্ষরণ ও যন্ত্রণার মাঝেও টানা ৪৯১ দিন অবরুদ্ধ রণক্ষেত্রে বেঁচে থাকেন তিনি। প্রচলিত উদ্ধারকারী যান পাঠায় জীবনহানির তীব্র ঝুঁকি থাকায় ইউক্রেনীয় সামরিক বাহিনী একটি বিশেষ ভারী হেক্সাকপ্টার ড্রোন ও হার্নেস পাঠায়, যা ভ্লাসেঙ্কোকে ঝুলিয়ে ১৫ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে আকাশপথে সরিয়ে আনে।