মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে সাড়ে ১২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার ও নিজ দেশে বিতাড়িত করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে দেশজুড়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়, যার ফলে অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। সৌদি প্রশাসনের এই ধারাবাহিক কঠোর অভিযান এবং প্রবাসীদের ওপর এর প্রভাব নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


