Video

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে নওগাঁ ও নাটোরের ৭ প্রবাসীর দাফন | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবে এক ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশির মধ্যে নওগাঁ ও নাটোর জেলার ৭ জন প্রবাসীর মরদেহ দেশে এনে স্ব-স্ব গ্রামে অত্যন্ত শোকাচ্ছন্ন পরিবেশে দাফন করা হয়েছে। স্বজনদের শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে এলাকায় তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। সরকারি ও বেসরকারী পর্যায়ে বিশেষ ব্যবস্থাপনায় বিমানযোগে প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রুজি-রোজগারের আশায় সুদূর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এই প্রবাসীদের করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পুরো দেশ ও প্রবাসী সমাজ। নিহত প্রবাসীদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন স্বজনরা।