Video

পর্তুগালে আবাসনের দাবিতে সংসদের সামনে হাজারো মানুষের বিক্ষোভ | Channel i USA News

Watch on YouTube

পর্তুগালে লাগামহীন বাসা ভাড়া বৃদ্ধি, প্রপার্টি জালিয়াতি এবং সাশ্রয়ী বাসস্থানের চরম সংকটকে কেন্দ্র করে রাজধানী লিসবনে জাতীয় সংসদ ভবনের সামনে হাজার হাজার বিক্ষোভকারী বিশাল সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। ২০১৭ সালের পর দেশটিতে বাড়ি ও ফ্ল্যাটের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়া এবং সাধারণ মানুষের আয়ের তুলনায় আবাসন ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ, শিক্ষার্থী ও প্রবাসীরা চরম ভোগান্তিতে পড়েছেন।