মার্কিন হোয়াইট হাউসে সংবাদমাধ্যম সিএনএনকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি নিশ্চিত করেছেন যে, সংবাদমাধ্যমটির জন্য পূর্বে বরাদ্দ থাকা বিশেষ সুবিধা বা বাড়তি প্রেস অ্যাক্সেস সুবিধাগুলো প্রত্যাহার করা হয়েছে। সাম্প্রতিক মিডিয়া কাভারেজ ও প্রেস নীতি নিয়ে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। হোয়াইট হাউস ও শীর্ষস্থানীয় গণমাধ্যমের মধ্যকার এই শীতল সম্পর্ক এবং নতুন মিডিয়া পলিসি নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


