জাপানের টোকিওতে ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশে সাশ্রয়ী চিকিৎসাসেবা, চিকিৎসা গবেষণা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং আধুনিক স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে জাপানি সহযোগিতা সম্প্রসারণের জোর আহ্বান জানিয়েছেন ডা. জৌবায়দা রহমান। নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের রূপরেখা ও বৈষম্যহীন চিকিৎসাসেবা নিশ্চিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।


