উত্তাল সমুদ্রে প্রবল ঢেউ এবং রক্তপিপাসু হাঙরের উপস্থিতি সত্ত্বেও অসাধারণ সাহসিকতা প্রদর্শন করে ১৬ জন মানুষের প্রাণ বাঁচিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ফ্লোরিডা উপকূলের অদূরে অতল সমুদ্রে এক বাণিজ্যিক নৌযান ও ভ্রমণকারী বোট হঠাৎ ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির পর নিমজ্জিত হলে সাঁতরে বেঁচে থাকার চেষ্টা করছিলেন যাত্রীরা। চারপাশ ঘিরে ফেলা হাঙরের উপস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার তোয়াক্কা না করে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল এবং হেলিকপ্টার-বোটের যৌথ অপারেশনের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে সবাইকে জীবিত উদ্ধার করা হয়।


