Video

লন্ডনে সাংবাদিকদের ওপর নজরদারি ও হামলার ছক কষার দায়ে দুই ইরানি দোষী সাব্যস্ত | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি এবং নির্বাসিত ইরানি সাংবাদিকদের ওপর হামলার পরিকল্পনা করার দায়ে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের একটি আদালত। ১২ নভেম্বর উলউইচ ক্রাউন কোর্টে ছয় সপ্তাহের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জুরিরা মোস্তফা সেপাহভান্দ এবং ফরহাদ জাভাদি মানেশকে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করেন। ব্রিটিশ পুলিশের তথ্যমতে, অভিযুক্তরা লন্ডনে অবস্থিত টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর সাংবাদিকদের গতিবিধি ও ঠিকানার ওপর গোপনে নজরদারি চালাচ্ছিল এবং হামলার প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাজ্যে ইরানের ক্রমবর্ধমান গোয়েন্দা তৎপরতা এবং ব্রিটিশ নিরাপত্তা সংস্থার চাঞ্চল্যকর এই অভিযানের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।