জাপান সফরে দেশটির শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান, অর্থলগ্নি সংস্থা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬ বিলিয়ন ডলার) বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


