Video

ভার্জিনিয়ার প্রভাবশালী সেনেটর লুইস লুকাসের বিরুদ্ধে মামলা | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শীর্ষ ডেমোক্র্যাটিক ডেলিপেপার ও সেনেটের প্রেসিডেন্ট প্রো টেম্পোর এল. লুইস লুকাসের বিরুদ্ধে অবৈধ গাঁজা ব্যবসা পরিচালনা, র‌্যাকেটিয়ারিং ও অর্থ পাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। এফবিআই-এর দীর্ঘ তদন্তের পর আদালতের গ্র্যান্ড জুরি লুকাসসহ সাতজনের বিরুদ্ধে প্রায় ৪.৫ মিলিয়ন ডলারের এই মামলা দায়ের করে। তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাবেক এই ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা একে ‘রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত’ বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।