Video

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের! | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের প্রকাশিত একটি রিপোর্টের পর মার্কিন রাজনীতিতে নতুন ঝড় উঠেছে, যেখানে সাবেক মিস সুইজারল্যান্ড বিয়াট্রিস কিউল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ এনেছেন। ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে অনুষ্ঠিত একটি পেজেন্ট ইভেন্ট চলাকালীন ডোনাল্ড ট্রাম্প তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করেন বলে বিয়াট্রিস দাবি করেন। হোয়াইট হাউস থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছে।